শরণখোলায় আরো চারজনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৫

বাগেরহাটের শরণখোলায় আরো চারজন করোনা পজেটিব সনাক্ত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সংক্রান্ত রিপোর্ট এসে পৌছায়। এনিয়ে শরণখোলায় আক্রান্তের সংখ্যা এখন ১৫ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, খুলনার পিসিআর ল্যাব থেকে শুক্রবার রাতে তাদের নমুনা পাঠানো চারজনের করোনা পজেটি রিপোর্ট আসে।

শনিবার সাকালে রিপোর্ট অনুযায়ী আক্রান্তদের নাম পরিচয় বের করা হয়। আক্রান্তরা হচ্ছেন, উপজেলার উত্তর কোন্তাকাটা গ্রামের আঃ রশিদ কাজির ছেলে রফিকুল ইসলাম (৪৫)। তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া রাজাপুর গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে হাফিজ হাওলাদার (২২), তার মেয়ে হনুফা বেগম (৫৬) ও সুমন তালুকদারের ছেলে ইমন তালুকদার (৬)। তারা সবাই একই পরিবারের সদস্য। তাদেরকে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। সেখানে আগে থেকে সনাক্ত হওয়া শাহজাহান হাওলাদারের অপর ছেলে জাহিদুল (১৮) মেয়ে মাহিনুর বেগম (২৭) ও পুত্রবধু মুক্তা (২২) ভর্তি রয়েছেন।

এনিয়ে শরণখোলা এখন আক্রান্তে সংখ্যা ১৫ জন। ওই পরিবারের তিনজনের শুক্রবারের রিপোর্ট আসলেও তারা মুলত গত ৩০ মে আক্রান্ত হন। আক্রান্ত হওয়া সদস্যদের সংস্পর্শ্বে আসায় তারা আগে থেকেই আইসোলেশনে ছিল। শনিবার আবারো তাদের নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হবে বলে তিনি জানান।
বাবুল দাস

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর