ময়মনসিংহে পানি সেচ নিয়ে সংঘর্ষে ১জন নিহত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পানি সেচাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ঈমান আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলার চৌদার এলাকায় এ ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আজিজুর রহমান জানান, সকালে ওই এলাকায় জমিতে পানি সেচা নিয়ে ঈমান আলীর সঙ্গে নাজমুলের বিরোধ সৃষ্টি হয়। এরপর কথাকাটাকাটি থেকে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ঈমান আলীসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঈমান আলীকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর