করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে সৃষ্ট সংকট মোকাবেলার অংশ হিসেবে কোমলমতি শিশুদের জন্য “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” লেখা শীর্ষক প্যাকেটে করে পাকুন্দিয়া উপজেলায় ৫০০টি পরিবারের মাঝে “শিশু খাদ্য” বিতরণ করেন ।
শনিবার (১৩ জুন) সকাল ১১ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ হলরুমে চত্বরে ১০০টি পরিবারের মাঝে “শিশু খাদ্য” বিতরণ করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা রওশন করিম এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান। খাদ্য প্যাকেটে রয়েছে মিল্কভিটা দুধ-৫০০ গ্রাম, চিনি এক কেজি, সুজি ৫০০ গ্রাম সাবু ২৫০ গ্রাম এবং খেজুর ২৫০ গ্রাম।
উপজেলা প্রকল্প কর্মকর্তা রওশন করিম জানান, এই মহা দূর্যোগের মধ্যেও সকল শ্রেণী পেশার মানুষের সুরক্ষাসহ ক্ষুধা মেটানোর ব্যবস্থা করে এবার দেশের কর্মহীন ও দরিদ্র পরিবারের শিশুদের জন্য শিশু বান্ধব খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা একটি পৌরসভায় ১০০টি এবং ৯ টি ইউনিয়নের ৪০০ টি পরিবারের মাঝে শিশু বান্ধব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বার্তা বাজার/টি.সি