বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬৯৪ জন। একদিনেই মারা গেছেন ৪ হাজার ৪২০ জন। এখন পর্যন্ত করোনায় সারাবিশ্বে আক্রান্ত হয়েছে ৭৭ লাখ ৩২ হাজার ৪৮৫ জনের বেশি। অন্যদিকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ২৩৬ জনের বেশি।
শনিবার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪ লাখ ২৮ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৩২ হাজার ৪৮৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৯ লাখ ২৫ হাজার ৩৫৪ জন।
করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ১৬ হাজার ৯২২। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৮২৫ জনের। আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল। সেখানে এখন মোট আক্রান্ত ৮ লাখ ২৯ হাজার ৯০২। দেশটিতে করোনায় মৃত্যু ৪২ হাজারের কাছাকাছি।
করোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ৫ লাখ ১১ হাজার ৪২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৭১৫ জনের।
যুক্তরাজ্যকে টপকে চার নম্বরে চলে আসা ভারতে করোনা রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৬০৩ জন। মারা গেছেন ৮ হাজার ৮৯০ জন।
বাংলাদেশে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাতে রেকর্ড ভাঙছে। গতকাল আরও ৩ হাজার ৪৭১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে। এদিন আরও ৪৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে।
বার্তাবাজার/এমকে