অগ্নিদগ্ধ সাংবাদিক নান্নু আর নেই

রাজধানীর বাড্ডায় বাসায় অগ্নিকান্ডে দগ্ধ দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই।

শনিবার (১৩ জুন) সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই বাসায় আগুনে ছেলের মৃত্যুর পর, এবার রহস্যজনকভাবে তিনি দগ্ধ হন। শুক্রবার ভোরে রাজধানীর বাড্ডার আফতাবনগরে নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে। ঠিক কীভাবে আবারও বাসাটিতে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুনে নান্নুর শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল।

গত ২ জানুয়ারি বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর বাসায় এসি বিস্ফোরণে সাংবাদিক নান্নুর একমাত্র ছেলে পিয়াসের মৃত্যু হয়েছে। সে সময় আহত হন নান্নু। এর ঠিক ৬ মাস পরই আবারও সে একই রুমে লাগা অগ্নিকাণ্ডে গুরুতর আহত হলেন নান্নু।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর