করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে তরুণ চিকিৎসক ডা. আরিফ হাসান মৃত্যুবরণ করেছেন। ডা. আরিফ হাসান ঢাকা মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র।
শুক্রবার(১২ জুন) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনি মারা যান।
বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল জানান, এক সপ্তাহ ধরে ডা. আরিফ জ্বরে ভুগছিলেন। তিনি করোনা পজিটিভ ছিলেন৷ শুক্রবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে নেয়া হয়। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল তাঁর। তার অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তাঁর মৃত্যু হয়।
নগরীর লাভলেইন আবেদীন কলোনিতে তিনি পরিবারের সাথে থাকতেন। তার পরিবারের আরও কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। তার অক্সিজেন লেভেল ৬০ এ নেমে এসেছিল। প্রথমে ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চমেককে নিলে আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তিনি মারা যায়।
বার্তাবাজার/কে.জে.পি