এবার হজে অংশ নিচ্ছে না ৪ দেশ

বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার হজে অংশ নিচ্ছে না ৪ দেশ। কেননা করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি।

এই অবস্থায় ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনাই এই চার দেশ এবারের হজে অংশ নিচ্ছে বলে জানিয়েছে।

করোনার সংক্রমণের আশঙ্কা ও চিকিৎসায় টিকা না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ পালনে নিষেধাজ্ঞা জারির কথা নিশ্চিত করেছেন দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি। তিনি বলেন, আমি আশা করি হজে যেতে আগ্রহীরা ধৈর্য ধারণ করবেন ও সরকারের এ সিদ্ধান্ত মেনে নেবেন। এই সিদ্ধান্তের ফলে এ বছরের জন্য নির্বাচিত ৩১ হাজার ৬০০ মানুষের হজযাত্রা বাতিল হতে যাচ্ছে।

এর আগে গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়াও এ বছর নিজ দেশের নাগরিকদের হজযাত্রা বাতিল করে। এতে করে দেশটির ২ লাখ ২১ হাজার মানুষের হজযাত্রা বাতিল হয়।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো একই রকম সিদ্ধান্ত নিয়েছে ব্রুনাই ও সিঙ্গাপুর। ব্রুনাই সরকারের এ সংক্রান্ত সিদ্ধান্ত বর্নিও বুলেটিন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার কোনও সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় ব্রুনাই হজযাত্রীদের আগে নিবন্ধিত হওয়া সত্ত্বেও আসন্ন হজের প্রস্তুতি বাতিল করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর