কামরাঙ্গীরচরে মার্কেট ভবনে অগ্নিকাণ্ড

করোনা আতঙ্কের মধ্যেই রাজধানীর কামরাঙ্গীরচরে মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট প্রায় দুইঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১২ জুন) রাতে রনি মার্কেটের বেজমেন্টে লাগা আগুন রাত ১ টা ৫০ মিনিটে আগুন নেভানো হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত পৌনে ১১টার দিকে কামরাঙ্গীরচর রনি মার্কেটে আগুনের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে প্রাথমিকভাবে দুইটি ইউনিট ও পরে পর্যায়ক্রমে মোট ৮টি ইউনিট গিয়ে আগুন নেভায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর