মধ্যযুগীয় কায়দায় দুই শিশুকে নির্যাতন করলেন ইউপি মেম্বার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে বর্বরের মত পিঠিয়েছে স্থানীয় ইউপি সদস্য ও তার সহযোগীরা। এই ঘটনায় গত শুক্রবার (৫ জুন) ইউপি সদস্য ও তার সহযোগীদের আসামী করে একটি মামলা দায়ের করেছে আরও এক নির্যা্তিতা সরিফা খাতুন।

গত ২২মে উপজেলার উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মামলার আসামি করা হয়েছে সেনগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম, মোতালেব আলীসহ আরও ৭ জনকে।

জানা যায়, ওনেকদিন ধরেই মেম্বার মোতালেব আলী তার প্রতিবেশি গৃহবধূ সরিফা খাতুনকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২২ মে মোতালেব আলীসহ আর ৭ জন মিলে গৃহবধূর ছেলে শিশু সুমন ও তার ভাতিজা কমিরুল ইসলাম আটক করে।

সেখানে তাদেরকে চুরির অভিযোগ এনে হাত পা বেঁধে বেদম মারধর করে তার ভিডিও ধারণ করে। পরে ভিডিও চিত্র গৃহবধূ সরিফা খাতুনকে দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ইউপি সদস্য ও তার সহযোগিরা মিলে গৃহবধূকেও মারপিট ও শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে গৃহবধূর বাড়ি থেকে একটি গরু নিয়ে যায় তারা।

মামলা দায়েরে ৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, মামলাটি আমরা তদন্ত করছি এবং মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর