করোনা ভাইরাসের কারনে সিপিএলের এবারের আসর দর্শক ছাড়াই আয়োজন করার পরিকল্পনা করছে ক্যারিবিয়ান বোর্ড। সেই সাথে একটি মাত্র ভেন্যুতে (ত্রিনিদাদ এন্ড টোবাগো) পুরো আসর আয়োজনের কথা জানিয়ে তারা।
আগের আসরগুলোতে প্লে অফ থাকলেও এবার দুই সেমিফাইনাল ও এক ফাইনালের মাধ্যমে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন দল। এছাড়াও আর কিছু নিয়ম করতে যাচ্ছেন তারা। প্রত্যেক ক্রিকেটারদের বাধ্যতামুলক কোয়ারেন্টাইনের ব্যবস্হা, ২০ হাজার ডলারের বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারদের ৩০ শতাংশ পারিশ্রমিক কমানো, আম্পায়ারদের সমান পারিশ্রমিক কমানোর প্রস্তাব করা হয়েছে।
এ ব্যাপারে সিপিএল ব্যবস্থাপনা পরিচালক মাইকেল হল বলেন, ‘যদি টুর্নামেন্টে মাঠে গড়ায় তবে তার পুরোটাই ত্রিনিদাদ ও টোবাগোতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে এটি সবচেয়ে সফল যারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ৩০ এপ্রিল থেকে মাত্র ১ জন ও সবমিলিয়ে ১১৭ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়।’
‘কোভিড-১৯ এর বড় প্রভাব হল ২০২০ সালের সিপিএল হবে ‘ক্লোজ ডোর’। আর এ কারণে আমাদের সিদ্ধান্ত নিতে কঠিন সময় পার করতে হয়েছে। টুর্নামেন্ট হবে কীনা এ নিয়েও সংশয় ছিল।
কিন্তু আমরা দৃঢ়ভাবে অনুভব করি যে ক্রিকেট আবারও মাঠে ফেরানোর মাধ্যমে বিশ্বকে বার্তা দেওয়া সম্ভব যে ক্যারিবিয়ান সবকিছুর জন্য এখন উন্মুক্ত। আমরা সিদ্ধান্ত নিয়েছি টুর্নামেন্ট আয়োজন করবো ১ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর সময়ের মধ্যে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ১৮ আগস্ট এবং ফাইনাল ম্যাচ ১০ সেপ্টেম্বর।’
কে.এ.স/বার্তাবাজার