প্রাণঘাতী করোনার হটস্পট রাজধানী ঢাকা। ঘনবসতির এই মেগা সিটিতে দেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ এখন আক্রান্ত। দেশের মোট আক্রান্তের ৫৮ দশমিক ৪৩ শতাংশ শুধু ঢাকা সিটিতেই। আর এই সংখ্যা ৪৭ হাজার ৬৩৯। দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৯৫ জনের মাঝে ঢাকা সিটিতেই মারা গিয়েছে ৩১৯ জন। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫২৩ জন।
গত ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ শনাক্ত ৩ হাজার ৪৭১ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে।
তথ্যমতে, ১২ই জুন পর্যন্ত করোনায় রাজধানী ঢাকা সিটিতে ৪৭ হাজার ৬৩৯ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩১৯ জন। রাজধানী ছাড়া ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৪৩ জন। এই বিভাগে মোট মারা গেছে (ঢাকা সিটি ও অন্যান্য জেলাসহ) ৬৩৫ জন।
সবচেয়ে কম খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪১ জন। বিভাগটির মেহেরপুর জেলায় দেশের সবচেয়ে কম আক্রান্ত ৩৩ জন। দেশের বিভিন্ন হাসপাতালে করোনা রোগী ভর্তি হয়েছেন ৭ হাজার ৬১৪ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ২৫৫ জন।
বার্তাবাজার/এসজে