যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতো করোনা সংক্রমিত ব্যক্তির ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে। আর এই সফল ও ইতিহাসে নাম লেখানো অস্ত্রোপচারটি করেছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন চিকিৎসক অঙ্কিত ভারত।
জানা যায়, কাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিন হাসপাতালে করোনায় এক রোগীর ফুসফুস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ইনফেকশনে প্রায় অকেজো হয়ে যাচ্ছিল তার ফুসফুস। পরে ফুসফুস প্রতিস্থাপনেরই সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সিদ্ধান্তমত সফলভাবে স্থাপিত হয় তার ফুসফুস।
তিনি এখনও জীবিত আছেন এবং তার পরিবারের সাথে কথা বলতে পারছেন। গত সপ্তাহে শুক্রবার এ অস্ত্রপাচার করা হয়।
এ বিষয়ে অঙ্কিত ভারত বলেন, এটি মারাত্মক অসুস্থ কোভিড রোগী যাদেরকে চিকিৎসায় সারিয়ে তোলা সম্ভব নয় তাদের ক্ষেত্রে এটি একটি বিকল্প হতে পারে।’
বার্তাবাজার/এসজে