অগ্নিকান্ডের ঘটনায় ইউনাইটেড হাসপাতালের গাফিলতি ছিল: তদন্তের পর পুলিশ

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সম্প্রসারিত করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে পুলিশ। অগ্নিকান্ডের ঘটনার তদন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

তদন্তের জন্য ঘটিত কমিটির সদস্যরা শুক্রবার (১২ জুন) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের কাছে এই প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন তিনি।

প্রতিবেদন জমা দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপি’র গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ চক্রবর্তী।

তিনি জানান, ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় পুলিশের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি অনুসন্ধান শেষে ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশের অনুসন্ধানে ওই ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পাওয়া গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর