নিজের ঐতিহাসিক বিশ্বকাপ জার্সি নিলামে তুলছেন মোহাম্মদ আশরাফুল

বাংলাদেশের ক্রিকেটেে প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। যার হাত ধরে বাংলাদেশ পেয়েছে অনেক ঐতিহাসিক জয়। তাই তার ব্যবহৃত জার্সি, ব্যাট, সব স্মারকই অমূল্য। দেশের জন্য অর্জিত এই স্মারক দেশের মানুষদের জন্যই এবার নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন আশরাফুল। ২০০৭ বিশ্বকাপ খেলা জার্সিটি নিলামে তুলছেন করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের সংস্কৃতি শিল্পী ও খেলোয়াড়দের জন্য।

সেই বিশ্বকাপের গ্রুপ পর্ব ও সেকেন্ড রাউন্ডে খেলা ওই জার্সিতে আশরাফুল নিয়েছিলেন তৎকালীন কোচ ডেভ হোয়াটোমোর, অধিনায়ক হাবিবুল বাশারসহ দলের সবার অটোগ্রাফ। এ ব্যাপারে নিজেে ফেইসবুক আইডিতে এক ভিডিও বার্তায় আশরাফুল বলেন, “বাংলাদেশ আর্ট উইকেট ভার্চুয়ার চ্যারিটি অকশনের মাধ্যমে ১৯ই জুন, আমি ২০০৭ এর বিশ্বকাপে যে জার্সিটা পরে খেলেছিলাম সেটা নিলামে তুলতে যাচ্ছি।

সেই জার্সি পরে প্রথম রাউন্ড তিনটা ম্যাচ সেখানে আমি তিনোটা ম্যাচেই নট আউট ছিলাম। এবং সেকেন্ড রাউন্ডে উঠে সাউথ আফ্রিকার সাথে আমরা যে ম্যাচটি উইন করেছিলাম, সে ম্যাচে আমি করেছিলাম ৮৭ রান ৮৩ বলে। এবং পুরো টুর্নামেন্টে আমি ঐ টি শার্টটা পরে খেলেছিলাম। এরপর বিশ্বকাপ শেষে আমি আমাদের বাংলাদেশ টিমের সবার অটোগ্রাফ নিয়েছিলাম।”

এরপর সবাইকে বিড করার আহ্বান জানিয়ে আশরাফুল বলেন, “আগামী ১৯ ই জুন রাত ৮ টায় বাংলাদেশ আর্ট উইক চ্যারিটি অকশনে নিলামে উঠবে আশা করি আপনারা সবাউ বিড করবে। বিড করতে হলে রেজিষ্ট্রেশন করতে হবে। যত বেশি ফান্ড উঠবে সেই ফান্ড দিয়ে প্লেয়ার, আর্টিস্ট মিউজিশিয়ান, স্টাফ, এদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত সবাইকে এই অর্থটা দেওয়া হবে।”

আগামী ১৯ জুন ‘বাংলাদেশ আর্ট উইক ভার্চুয়াল চ্যারিটি’-নিলামেরর মাধ্যমে আগামী ১৯ তারিখ রাত ৮টার সময় নিলামে উঠানো হবে। এর জন্য করতে হবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এবং নিলাম অনুষ্টান দেখতে জয়েন করুতে হবে বাংলাদেশ আর্ট উইক – লাইভ এন্ড সাইলেন্ট অকশন রুম -এর ফেসবুক গ্রুপে।

এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মোর্ত্তজাসহ অনেক ক্রিকেটার তাদের ব্যবহৃত সরঞ্জাম নিলামে উঠান। যার সব অর্থই খরচ করা হয় করোনা দুর্গত মানুষদের সাহায্যার্থে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর