শরীয়তপুরে ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে, নড়িয়া পৌরসভায় ২ জন, ভোজেশ্বর ইউনিয়নে ১ জন, চরআত্রা ইউনিয়নে ১ জন,ফতেজঙ্গপুর ইউনিয়নে ১ জন ও গোসাইরহাটের নাগেরপাড়ায় ১ জন রয়েছেন।
এদিকে এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১০৯ জন।
জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডাঃ মোঃ আবদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস