করোনায় সিরাজদিখানের এক বৃদ্ধের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নে পাউসার গ্রামের করোনা আক্রান্ত এক বৃদ্ধ (৯০) মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে মারা যান। এনিয়ে সিরাজদিখানে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ জন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ জুন ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করার পর ৮ জুন করোনা শনাক্ত হয়েছে। এরপর ৯ জুন তাকে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান আরো জানান, সিরাজদিখানে মাসিক আমাদের বিক্রমপুর নামের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং তার স্ত্রীসহ নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ১০ তারিখে পাঠানো নমুনায় ১১ জন পুরুষ ও ৭ জন নারীর দেহে করোনা শনাক্ত হয় এ নিয়ে সিরাজদীখানে মোট আক্রান্তের সংখ্যা ২১৯ আর সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ৬৬ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর