সাতক্ষীরার কালিগঞ্জের পুর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে ৮০টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষে অভিযোগটি দায়ের করেন উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের আশিকুড়া গ্রামের সুরাজ মন্ডলের ছেলে কোমল মন্ডল (৪৬)।
জানা যায়, আশিকুড়া গ্রামের গ্রামের বিভিন্ন বাড়িতে শত শোত কনবুতর পালন করা হয়। পাখিগুলো আশেপাশের বিলে ঘুরেঘুরে খাবার সংগ্রহ করে। ওই বিলের মধ্যে একই গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে ফারা গাজীর (৩৫) ২৫ কাটা বিলান জমি রয়েছে। কবুতর গুলো ফারা গাজীর জমিতে যাওয়ায় শুক্রবার (১২ জুন) দুপুরের দিকে তিনি ধানের সাথে বিষ মিশিয়ে প্রায় ৮০ টি কবুতরসহ দেশীয় প্রজাতির অর্ধশত পাখি হত্যা করে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল বলেন, ইচ্ছা করেই পাখিগুলোকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকার ল্যাবে পাঠিয়ে মৃত পাখিগুলোর টেস্ট করা হচ্ছে।
কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এসজে