বরিশাল নগরে কবুতরের খোপে ঢিল ছোড়াকে কেন্দ্র করে মামুন মাতুব্বর (৪০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাব্বী নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ (শুক্রবার) সন্ধায় বরিশাল নগরীর রুপাতলী এলাকাইয় এই ঘটনাটি ঘটে। নিহত মামুন মাতুব্বর ওই এলাকায় ভাড়া বাসায় থেকে কাজ করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার ছোটবিঘাই গ্রামে।
এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, াগে থেকেই নহত মামুনের সাথে রাব্বীর বিবাদ ছিল। আজ সন্ধ্যায় কবুতরের খোপের ঢিল ছোড়াকে কেন্দ্র করে তারা আবারও ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে মামুনকে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়
তিনি আরও বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত রাব্বিকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/এসজে