রাজধানীর ধানমন্ডিতে র্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ এক নারী ও তার সহযোগী আটক হয়েছে। আজ (শুক্রবার) বিকালে ধানমন্ডির ৭ নাম্বার রোড থেকে তাদেরকে আটক করে র্যাব-২।
আটকরা হলেন, বাবুল (৩০) ও শাহিদা আক্তার (৫০)।
এ বিষয়ে র্যাব-২ এর সিনিয়র এএসপি জাহিদ আহসান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ৭ নম্বর সড়কে সন্দেহভাজন প্রাইভেটকারটি আসলে থামার সংকেত দেওয়া হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
পরে গাড়ি তল্লাশী করে পিছনের বক্সে রাখা ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪৫ হাজার টাকা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বার্তাবাজার/এসজে