মহামারী করোনার হটস্পট গাজীপুরে কোনোক্রমেই কমছে না করোনা সংক্রমণের হার। বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। জেলাটিতে এই পর্যন্ত ২০ জন প্রাণ হারিয়েছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে।
এবার গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডকে রেড জোন হিসাবে ঘোষণা দিয়ে জেলা প্রশাসন।
জানা যায়, সংক্রমণ বেশি থাকায় কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। রেড জোন এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে আজ রাত ১২ টা থেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জান যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৯ জন।
বার্তাবাজার/এসজে