মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাসিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও তাঁর স্ত্রী এবং পুলিশের কনস্টেবল ১ জনসহ ১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ১০ তারিখে পাঠানো নমুনায় ১১ জন পুরুষ ও ৭ জন নারীর দেহে করোনা শনাক্ত হয়। আজ শুক্রবার বিকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাসিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও তার স্ত্রীসহ মোট ১৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে সিরাজদিখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৯ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬৬ জন, আর মৃত্যু হয়েছে ৩ জনের।
বার্তা বাজার / ডি.এস