নেপালে সীমান্ত পুলিশের গুলিতে ভারতীয় নিহত

ভারত-নেপাল সীমান্তে বিহারের সিতামারী এলাকায় নেপালের পুলিশের গুলিতে কয়েকজন ভারতীয় আহত হয়েছেন। এরমাঝে ২৩ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।

ভারতের সংবাদ এসএসবি’র ডিজি সংবাদসংস্থা সংস্থা পিটিআইকে জানায়, শুক্রবার (১২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটেছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নেপাল পুলিশের লাগান যাদব নামের এক সদস্যকে আটক করেছে ভারতীয়রা।

জানা যায়, নেপাল সীমান্ত পুলিশের কাছে খবর যায় যে, তাদের দেশের অব্যন্তরে প্রবেশ করে কয়েকজন ভারতীয় এক নারীকে নিয়ে বসে গল্প করছে। সীমান্তে কোনো কাঁটাতার বা বেড়া না থাকায় তাদের যাতায়াত অবাধেই চলে। এই অবৈধ প্রবেশে আপত্তি জানায় নেপাল পুলিশ। তাই নিয়ে শুরু হয় দু’পক্ষের মাঝে তর্ক।

পরে নেপাল পুলিশ শূন্যে গুলি চালিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করে। জবাবে তাদের উপর ভারতীয় নাগরিকেরা পাথর নিক্ষেপ করতে থাকে। পুলিশের একটি বন্দুক ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটে। পরে আত্মরক্ষার্থে তারা গুলি চালায় বলে জানায় নেপাল পুলিশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর