মিসকলে প্রেম শুরু, ধর্ষণ শেষে হত্যা

অপরিচিত নাম্বারে মিসকল। তারপর পরিচয়, ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক। টানা ছয় মাসের প্রেম রুপ নেয় শারীরিক সম্পর্কে। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে, ধর্ষণ শেষে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয় জঙ্গলে। অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য পায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।

ঘটনার শুরু ১০ জুন বুধবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শ্রীপুর এলাকার একটি জঙ্গলে অজ্ঞাত এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। বিবস্ত্র অবস্থায় সেই তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। ওইদিন বিকেলেই তরুণীর পরিচয় নিশ্চিত হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে ফুলবাড়িয়া থানায় মামলা করে নিহত গার্মেন্টসকর্মীর বাবা।

ছবি : বার্তা বাজার

এরপর হত্যার রহস্য উদঘাটনে তদন্তে নামে র‌্যাব, পুলিশ, পিবিআই, সিআইডি ও ডিবি টিমের সদস্যরা।অবশেষে টানা ৪৮ঘন্টার চেষ্টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার প্রকৃত কারণ উদঘাটন করে ময়মনসিংহ ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, টাঙ্গাইলের বাসিন্দা নিহত গার্মেন্টসকর্মী লাভলী আক্তার।স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দুই বছর আগে সাত বছরের এক ছেলে সন্তানকে নিয়ে গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরীর কাজে যোগ দেয়। ছয় মাস আগে হঠাৎ তার মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে মিসকল আসে। এরপর পরিচয় হয় ময়মনসিংহের রাজাবালির সাথে। প্রেমের সম্পর্ক থেকে লকডাউনের সময় ঘুরতে আসে ফুলবাড়িয়ায় লাভলী। এসময় তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। লাভলীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুদিন আগে আবারো ফুলবাড়িয়া নিজ গ্রামে নিয়ে আসলে, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে কৌশলে থাকে জঙ্গলে নিয়ে হত্যা করে রাজাবালি।

হত্যাকান্ডে জড়িত রাজাবালিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। -ছবি : বার্তা বাজার

মরদেহের সাথে পাওয়া মোবাইল ফোনের একটি নাম্বারের সূত্র ধরে রাজাবালিকে আটকের পর জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে সে। শুক্রবার আদালতে হত্যার ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছেন রাজাবালি।

গ্রেফতারকৃত রাজাবালি। – বার্তা বাজার

ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, অজ্ঞাত মরদেহ হওয়ায় বিষয়টি চ্যালেঞ্জ ছিলো পুলিশের জন্য। তবে, তথ্যপ্রযুক্তির ব্যবহারে দ্রুত অপরাধী সনাক্ত করা গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর