লক্ষ্মীপুরে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে দুপুরে সদর উপজেলার দক্ষিন হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, ওই ছাত্রী সকালে একই গ্রামের তার নানা বাড়ী থেকে নিজ বাড়ীতে আসেন। তার বাবা অসুস্থ জনিত অবস্থায় ঢাকা হাসপাতালে ভর্তি থাকায় মাসহ সবাই ঢাকায় অবস্থান করছেন। অসুস্থ বাবাকে দেখতে ঢাকায় যাওয়ার জন্য জামা কাপড় নিতে বাড়ীতে আসলে দুপুরে ওই বাড়ীতে ঘরের ভিতরের একা পেয়ে দূর্বৃত্তরা তাকে ধর্ষণ করে হত্যা করে। পরে দুপুরের খাবার খেতে নানার বাড়ীতে না যাওয়ায় তার নানী ওই বাড়ীতে এসে তাকে বিবস্ত্র অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে আশে পাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান সদর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন।
বার্তা বাজার / ডি.এস