এবার করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। একইসাথে এই মন্ত্রীর একান্ত সচিবও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

করোনার উপসর্গ থানায় গকাল (বৃহস্পতিবার) তাদের নমুনা নেয়া হলে পরিক্ষার মাধ্যমে আজ (শুক্রবার) জানা যায় তারা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে মন্ত্রী নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি ও তার স্ত্রী। দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর