কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৬৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১ টি কোভিড পজিটিভ। নতুন আক্রান্ত ব্যক্তি পুরুষ। আক্রান্ত ব্যক্তি কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর এলাকার বাসিন্দা।
গতকাল কুষ্টিয়া সদরের শনাক্ত হওয়া একজন পুরুষ রোগী ঝিনাইদহের হরিণাকুণ্ডে অবস্থান করায় তাকে সেখানেই আইসোলেশনের আওতায় আনা হয়েছে ও কুষ্টিয়ার হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে।
এই নিয়ে কুষ্টিয়ায় মোট ২০২ জন করোনা রোগী শনাক্ত হল। যার মধ্যে ১৫২ জন পুরুষ ও ৫০ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ২৯, ভেড়ামারা ৩৩, মিরপুর ১৮, কুষ্টিয়া সদর ৮৪, কুমারখালী ২৬, খোকসায় ১২ জন।
বার্তা বাজার / ডি.এস