বর্তমানে কলরেট অনেক কম, তাই বাড়ানো হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

বর্তমানে দেশের কলরেট অনেক কম আছে। তাই মাত্র ৫ শতাংশ সম্পুরক শূল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আজ (শুক্রবার) নতুন প্রস্তাবিত বাজেটের বিষয়ে এক অনলাইন সংবাদ সন্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে সেটা হলো বর্তমানে ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। সেখানে মাত্র ৫ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থাৎ ১ টাকায় মাত্র ৫ পয়সা বাড়ানো হয়েছে। এজন্য কলরেট অনেক বেড়ে যাবে সাধারণ মানুষের কথা বলার ব্যয় বেড়ে যাবে এরকম আমরা মনে করি না। সাধারণ মানুষের সেই সক্ষমতা আছে। এই ৫ শতাংশ ব্যয় তারা বহন করতে পারবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর