সড়কে সাঁকো বানিয়ে পথচারী পারাপার

সাতক্ষীরার আশাশুনিতে বাস, ট্রাক চলাচল করার রাস্তা এখন যেন নদী! ঘূর্ণিঝড় আম্ফানে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে পুরো এলাকা। আর রাস্তাটাও বাদ যায়নি। যার কারণে সড়কটির উপর সাঁকো নির্মাণ করে চলাচল করছে স্থানীয় লোকজন।

জানা যায়, সাইক্লোন আম্ফানের প্রভাবে পাউবোর ভেড়ী বাঁধ ভেঙ্গে শ্যামনগর ও আশাশুনির অনেক গ্রাম, খাল বিল, পথঘাট, ঘরবাড়ি ও মৎস্য ঘেরে প্লাবিত হয়ে গেছে। প্রতিদিনি দুই বার জোয়ারের লোনা পানি উঠা নামা করে। আশাশুনি-কোলাঘোলা সড়কের (মেইন রোড) পানিতে তলিয়ে থাকায় পথচারী চলাচল অসম্ভব ও কষ্টকর হয়ে পড়েছে।

মানুষের দূর্দশা লাঘবে এগিয়ে এসেছেন কলিমাখালী গ্রামের সমাজসেবক আব্দুস সবুর সরদার নিজের অর্থ ব্যয় করে গ্রামের তরুন ও যুব সমাজের সহযোগিতায় সড়কের উপর বাঁশ ও গাছ দিয়ে মানুষের যাতয়াতের জন্য সাঁকো নির্মানের কাজ সম্পন্ন করেছেন। ফলে মানুষ এখন সহজে সড়কের উপরের পানি পার হয়ে যাতয়াত করতে পারছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর