ফেনীতে সিভিল সার্জনসহ আরও ৩৯ জনের করোনা শনাক্ত

ফেনীতে নতুন করে সিভিল সার্জন ও পুলিশ সদস্যসহ আরো ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার বিকালে সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন অসুস্থ থাকায় কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য নিশ্চিত করে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে ফেনী জেলা সিভিল সার্জন ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১০, ছাগলনাইয়ায় ১৮ ও দাগনভুঞায় ১০ ও অন্যান একজন রয়েছেন।

সূত্র জানায়, সদর উপজেলায় ১১ জনের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছে এদের দুইজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। একজন হোম আইসোলেশনে রয়েছেন। ছাগলনাইয়া উপজেলায় ১৮ জনের মধ্যে একই পরিবারের তিনজন। তারা পাঠাননগর ইউনিয়নের বাসিন্দা। এহছাড়া পৌরসভা এলাকায় ১০ জন, শুভপুর ইউনিয়নে ২ জন, রাধানগর, মহামায়া ও ঘোপাল ইউনিয়নে ১ জন করে রয়েছেন। দাগনভূঞা উপজেলায় একজন পুলিশ সদস্য ও দুইজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। আক্রান্ত ৬ জন পৌরসভার,রাজাপুর ইউনিয়নে ২ জন, ১ জন করে সদর ইউনিয়নের ইয়াকুবপুরও জায়লস্কর ইউনিয়নের বাসিন্দা।

সূত্র আরো জানায়, বৃহস্পতিবার ১৪৯ টি নমুনা পরীক্ষার জন্য নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয় এবং সেখান থেকে ৩৯ জনের করোনা পজিটিভ আসে।

এদিকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিমকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪শ’ ১১ জন। সুস্থ হয়েছে ৯১ জন। এ পর্যন্ত প্রাণঘাতি করোনা ভাইরাসে মারা গেছেন ৭জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর