মুন্সীগঞ্জের সিরাজদিখানে নতুন ভাষানচর ব্রিজের ঢালে যানবাহনের জন্য এখন মরণফাঁদ হয়ে দাড়িয়েছে।
উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে সিরাজদিখান বালুচর প্রধান সড়কে ৬০৩০ মিটার রাস্তার রয়েছে খানাখন্দ ও অসংখ্য বড় বড় গর্ত। যার ফলে এটি এখন মরণফাঁদ হয়ে দাড়িয়েছে।
লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর ব্রিজের পশ্চিম ঢালে দীর্ঘদিন যাবত রয়েছে বড় বড় গর্ত। যে কোন মুহূর্তে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা, রয়েছে প্রাণহানির শংঙ্কা।
লতব্দী ইউনিয়ন পরিষদের ৮ ওয়ার্ড সদস্য জসিমউদ্দীন জানান, এই রাস্তাটি বিগত ১০ বছর যাবত কার্পেটিং হওয়ার পর এপর্যন্ত আর কোন মেরামত হয়নি। তাই রাস্তাটায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যদিও এ রাস্তাটি আমাদের পরিষদের কাজ না তারপরও নিজস্ব অর্থায়নে এবং মহিলা কর্মীদের মাধ্যমে বেশ কয়েকবার আমি সংস্কার করেছি। আমি দৃষ্টি আকর্ষণ করব উপজেলা প্রশাসনের নিকট এ রাস্তাটি যেন দ্রুত মেরামত করা হয় । এই রাস্তাটি বর্তমানে নারায়ণগঞ্জ ও ঢাকা হইতে সিরাজদিখানে যাতায়াতের জন্য এখন একমাত্র প্রধান সড়ক হয়ে দাঁড়িয়েছে। এ রাস্তা দিয়ে ভারী ভারী যানবাহন যাতায়াত করে। এ রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে তাহলে আমরা অনেকেই ঝুঁকির মধ্যে থাকব।
উপজেলা এলজিইডি প্রকৌশলী শৈয়ব বিন আজাদ এর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, সিরাজদিখান হইতে বালুচরের ৬০৩০ মিটার এই রাস্তাটি মেরামতের জন্য মন্ত্রণালয়ে টেন্ডার এর অপেক্ষায় আছে।
বার্তা বাজার / ডি.এস