করোনায় আক্রান্ত হলেন পাবনার পুলিশ সুপার

এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সবসময় বাইরে বাইরে কাজে ব্যস্ত থাকায় তিনি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, করোনা শনাক্ত হলেও পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন।

নিজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার জানান, করোনা পজেটিভ আসার পর থেকেই আইসোলেশনে আছি। যারা আমার সংস্পর্শে এসেছে তাদের সবাইকে করোনা পরীক্ষা করতে বলেছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর