মুজিব কোট পরে অসামাজিক কাজ করে বহিস্কার হলেন আ’লীগ নেতা

গাজীপুরের কালিয়াকৈরে মুজিব কোট গায়ে চাপিয়ে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে পৌর আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেনের। তারই জের ধরে দল থেকে পেয়েছেন বহিস্কারাদেশ।

জানা যায়, কিছুদিন আগে কালিয়াকৈর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য ফরহাদ হোসেন গাজীপুরের চান্দনা এলাকায় জনৈক নারীর সাথে সামাজিক কাজে লিপ্ত হলে তাকে স্থানীয় লোকজন হাতেনাতে ধরে ফেলে। তখন তার গায়ে মুজিব কোট পরা ছিল। সেই ভিডিও ধারণ করে কেউ একজন ইন্টারনেটে আপলোড করে দিলে তা ভাইরাল হয়ে যায়।

এ অবস্থায় ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ জরুরী সভা আহ্বান করে দলীয় গঠনতন্ত্র মোতাবেক রেজুলেশনের মাধ্যমে তাকে দলের সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহন করেন।

এ বিষয়ে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম জানান, ফরহাদ হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে দলীয় সদস্য পদ থেকে অব্যহতি প্রদানের সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদনের জন্য কালিয়াকৈর পৌর আওয়ামীলীগকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর