দেশে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। তারই ধারাবাহিকতায় রাজধানীসহ সারাদেশে শুক্রবার (১২ জুন) পূর্ববর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে সর্বোচ্চ করানো ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।
১১ জুন সকাল ৮টা থেকে শুক্রবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত রাজধানীসহ সারাদেশের ৫৯টি ল্যাবরেটরিতে (রাজধানী ঢাকায় ২৯টি ও ঢাকার বাইরে ৩০টি) ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করে তিন হাজার ৪৭১ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়। দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর প্রথম মৃত্যু হয়। আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান অনুসারে আজই আক্রান্ত মৃতের সর্বোচ্চ রেকর্ড হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের গত এক সপ্তাহে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা ১৮ সহস্রাধিক এবং মারা গেছেন ২৪৯ জন।
কে.এ.স/বার্তাবাজার