করোনায় মারা গেলেন বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. গাজী জহিরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যালের নতুন ভবনের করোনা ইউনিট-২ এর আইসিইউতে ছিলেন তিনি।

বিএসএমএমইউ উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, গাজী জহিরুল হাসান ওই হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ ধরে ঢাকা মেডিক্যালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর