কক্সবাজারের টেকনাফে হ্নীলায় পাহাড়ের পাদদেশে একটি হাতির মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক সংযোগ লাইন থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে বলে স্থানীয়দের ধারণা।
শুক্রবার ভোররাত ৩টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম পানখালীর খন্ডাকাটা এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, পাহাড়ে বন্য প্রানীদের অবাধ খাদ্যসংকটের কারনে প্রায় সময় বিচ্ছিন্ন ভাবে বন্য হাতিরা খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। ভোর রাতে হঠাৎ বিকট শব্দ হলে এলাকাবাসীর ঘুম ভেঙ্গে যায়। ভোরে ঘটনা স্থলে গিয়ে মৃত অবস্থায় হাতিটি পড়ে থাকতে দেখা যায়।
এই ব্যাপারে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বার্তা বাজার কে জানান, হাতির মৃত্যু সম্পর্কে এখনো আমরা নিশ্চিত নয়। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনা স্থলে হাতির পোস্টমর্টেমের জন্য বন বিভাগের একটি টিম পৌছেছে বলে জানিয়েছেন।
বার্তা বাজার/টি.সি