লালমনিরহাটে অটো থেকে তেলের জার চুরির অপরাধে মমিনুল ইসলাম নামের এক কিশোর কে অমানবিক নির্যাতন করে জেলার প্রভাবশালী ব্যবসায়ী আশরাফ আলী লাল।নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএ,পিপিএম) এর নজরে আসে।পরক্ষণেই পুলিশ সুপার এর নির্দেশে সদর থানা পুলিশ মধ্যরাতে প্রধান অভিযুক্ত কে গ্রেফতার করে এবং ক্রমান্বয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতার করে।
নির্যাতিত কিশোর মমিনুল এর সাথে কথা বললে সে “বার্তা বাজার” কে জানায় অসুস্থ পালিত মায়ের চিকিৎসার টাকার জন্য সে চুরি করেছে।
নির্যাতিত কিশোর মমিনুল কে নির্যাতনকারী ৪ জনকে হেফাজতে নিয়ে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে বলে জানা যায়।
এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার(১১ জুন) লালমনিরহাট জেলার মানবিক পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম পিপিএম) দেখা করতে যান নির্যাতিত কিশোর মমিনুল ও তার মায়ের সাথে।
এসময় তিনি নগদ অর্থ ও সহযোগিতা প্রদান করেন।
তিনি জানান,নির্যাতনের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।সকলকে আইনের আওতায় আনা হবে।
বার্তা বাজার/পি.বি