চুয়াডাঙ্গার জীবননগরে গাছের ডাল চাপা পড়ে ফারুক মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) জীবননগর উপজেলার পাথিলা গ্রামের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া উপজেলার পাথিলা গ্রামের আবুল মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে পাথিলা গ্রামে রাস্তার পাশে সরকারী গাছ চুরি করে কাটছিল ফারুকসহ বেশ কয়েক জন শ্রমিক। ফারুক গাছের উপরে উঠে ডাল কাটার সময় ভেঙে পড়ে গাছের মধ্যে আটকা পড়ে।
এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসের সদস্যদের সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটান স্থানে ছুটে এসে গাছ থেকে লাশটি নামিয়ে পরিবারের নিকট হস্তান্তর করেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি