ইতালি ফিরে গেলেন ২৮৭ প্রবাসী বাংলাদেশি

প্রাণঘাতী করোনাভাইরাস সক্রমণ পরিস্থিতিতে বাংলাদেশে এসে আটকে পড়া ২৮৭ জন ইতালি প্রবাসী নিয়ে ইতালির উদ্দেশ্যে রওয়া হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

শুক্রবার (১২ জুন) বেলা সোয়া ১২টার দিকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৭ বাংলাদেশিকে নিয়ে ইতালির রোমের উদ্দেশ্যে যাত্রা করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট থেকে জানা যায়, ফ্লাইটের যাত্রীরা ইতালি প্রবাসী বাংলাদেশি। তারা সেদেশে নানা কাজে নিয়োজিত ছিলেন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশে ফেরার আবেদন করে। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।

বিশেষ এই ফ্লাইটটি রোম থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাবে। সেখান থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিয়ে ১৩ জুন রাত ১২টা ৪০ মিনিটে (১৪ জুন) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর