দেশে করোনা থেকে সুস্থ হয়েছে ১৭ হাজারের বেশি মানুষ

দেশে প্রতিনিয়তই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সঙ্গে সঙ্গে বাড়ছে সুস্থতার সংখ্যাও। দেশে মোট করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১৭ হাজরের বেশি মানুষ।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪৭১ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জনে। দেশে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৯৫ জন। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৫০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৭ হাজার ২৪৯ জন।

শুক্রবার (১২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ১৮৭ জনের। মারা গেছেন ৩৭ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর