বগুড়া সদরের আকাশতারা এলাকায় শাকিল নামের এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বাবার নাম শফিকুল ইসাম। খুনের শিকার শাকিলের বিরুদ্ধে ২ হত্যা মামলা রয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে তাকে নারুলির আকাশতারা এলাকায় হত্যা করা হয়।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
জানা যায়, গত দুই সপ্তাহে এনিয়ে বগুড়ায় ৪ টি হত্যাকান্ড ঘটেছে। এর আগে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও যুবলীগ নেতা ফিরোজকেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়াও শাজাহানপুরে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের পর হত্যা করা হয়।
বার্তা বাজার/সি.কে