করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের একজন মুক্তিযোদ্ধা মৃত্যু বরণ করেছেন। শুক্রবার সকালে জানাজা শেষে মুক্তিযোদ্ধা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
উপজেলার দত্তপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন সুরুজ (৬৮) দীর্ঘদিন ধরে কিডনি ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। এর মধ্যে তার শরীরের করোনা শনাক্ত হলে ঢাকার সিএমএইচ- হসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেণ।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে মরহুমের জানাজার নামাজ ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবর স্থানে মরহুমের লাশ দাফন করা হয়। দাফনকার্যে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন কর্তৃক নির্বাচিত ইসলামিক ফাউণ্ডেশনের ৫ সদস্যের বিশেষ টিম।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, থানার ওসি মোখলেসুর রহমান আকন্দ।
মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ বলেন, দীর্ঘদিন ধরে কিডনি ও শ্বাসক্রষ্ট জটিলতায় ভূগছিলেন সুরুজ। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
বার্তা বাজার/পি.বি