তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এমপি পাপুলকে কারাগারে রাখার আদেশ

কুয়েতে গ্রেফতার বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুলকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আদেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউশন।

তার বিরুদ্ধে মানব ও অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

এ বিষয়ে রবিবার তদন্ত শেষ হওয়ার কথা রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর