ভারতে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ১১ হাজার

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। টানা ৯ দিন দেশটিতে ৯ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্তের পর তা ১০ হাজার ছাড়ালো।

শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৫৬ জনের করোনা পজিটিভ হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এই সময়ে করোনায় রেকর্ড ৩৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩০ জানুয়ারি দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্তের পর মোট আক্রান্ত হলো ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৯৮ জনের।

শুক্রবার পর্যন্ত ভারতে করোনা জয় করেছেন ১ লাখ ৪৭ হাজার ১৯৪ জন। এখনও চিকিৎসাধীন আছেন এক লাখ ৪১ হাজার ৮৪২ জন। আক্রান্তের সংখ্যায় এদিন যুক্তরাজ্যকে টপকে শীর্ষ চারে ঢুকেছে ভারত। তাদের উপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর