বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪৪ জনে। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭৫ লাখ ৯৬ হাজার ৯৮৭ জনের শরীরে।
শুক্রবার (১২ জুন) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ লাখ ৪১ হাজার ৪৯৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৩ লাখ ৩১ হাজার ৬৫০ জন। এদের মধ্যে ৩২ লাখ ৭৭ হাজার ৭৪৮ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৩ হাজার ৯০২ জনের অবস্থা গুরুতর।
আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮৯ হাজার ৭০১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৩৪ জনের।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে আসা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫ হাজার ৬৪৯ জন, মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৮ জনের।
তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৪৩৬ জন, মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৩২ জনের।
বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। বৃহস্পতিবার (১১ জুন) আরও ৩ হাজার ১৮৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। এদিন আরো ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৪৯ জনে।
বার্তাবাজার/এমকে