বান্দরবান জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাউদুল ইসলামের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) কক্সবাজার ল্যাব থেকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন।
তিনি জানান, নমুনা পাঠানোর পর জেলা প্রশাসকের করোনা পজিটিভ এসেছে। এসময় জেলা প্রশাসকের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
এছাড়া একই দিনে বান্দরবানের বেসরকারি ক্লিনিক হিলভিউ হাসপাতালের আরএমও ডা. কামরুলের রিপোর্টও পজিটিভ আসে। এ নিয়ে বান্দরবানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।
বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, জেলা প্রশাসক ও একজন চিকিৎসক এই দুইজনই বৃহস্পতিবার বান্দরবান জেলায় করোনা পজিটিভ হয়েছেন।
বার্তাবাজার/এমকে