রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। রাশিয়াতেও হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এরই মধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, রাশিয়াতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ২ হাজার ৪৩৬ জন। মারা গেছে ৬ হাজার ৫৩২ জন। আর সুস্থ হয়েছে ২ লাখ ৬১ হাজার ১৫০ জন।

বিশ্বের তৃতীয় দেশ হিসেবে রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ৫ লাখ ছাড়িয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর