বিশ্বব্যাপী একদিনে আবারও করোনায় আক্রান্তের রেকর্ড। ভাইরাসটিতে নতুন করে আরও এক লাখ ৩৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত ৭৫ লাখের বেশি।
বৃহস্পতিবার (১১ জুন) এই ভাইরাসে মারা গেছে আরও প্রায় পাঁচ হাজার। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন সোয়া ৪ লাখের কাছাকাছি।
এদিকে, ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে সাড়ে ১২শ’র বেশি মানুষের; বিশ্বের তৃতীয় দেশ হিসেবে দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে ৪০ হাজার। আর ৯শ’প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে; মোট মৃত্যু ১ লাখ ১৬ হাজারের বেশি। আক্রান্ত প্রায় ২১ লাখ।
সাত শতাধিক মৃত্যুতে প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। আক্রান্ত সোয়া লাখের বেশি। পেরু, রাশিয়া, চিলিতে ঊর্ধ্বমুখী হচ্ছে নতুন সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ; নিম্নমুখী হয়েছে যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে। সারা বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৩৮ লাখ মানুষ।
বার্তাবাজার/এমকে