চাঁদপুরে ৩ দিনে তিন ইউপি চেয়ারম্যানের মৃত্যু

চাঁদপুরে তিন দিনে তিন ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও একজন করোনা উপসর্গে মারা গেছেন। অন্যজন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরের দিকে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাস বাদল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।

মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফি আহমেদ মিন্টু। তিনি ওই ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান।

একই দিন দুপুর ২টার দিকে ঢাকা স্কয়ার হসপিটালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল হাই মুন্সী।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এসব চেয়ারম্যানের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন এবং তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর