কুমিল্লায় করোনা উপসর্গে সাংবাদিকের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে চান্দিনা থানা রোডের ভাড়া বাসায় তিনি মারা যান।

পরে বিকেলে উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী গোলাম মোস্তফার দাফন সম্পন্ন করেন।

মৃত সাংবাদিকের নাম গোলাম মোস্তফা (৪৮)। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা প্রতিনিধি এবং চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ছিলেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) গাজী মাহমুদুল হাসান করোনা উপসর্গে সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাম মোস্তফার দেহে করোনার সব উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর