দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়েছে। দেশের প্রায় সব জেলাতেই হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তার থেকে বাদ যায়নি গাইবান্দাও। জেলাটিতে নতুন করে আরও ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ৪৮ জন এবং গতকাল বুধবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পাঁচজন শনাক্ত হন।
গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, গাইবান্ধা জেলা সদর হাসপাতাল আজ সকালে ৪৮ জন করোনা রোগী শনাক্ত হন। বাকি পাঁচজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআরে নমুনা পরীক্ষায় শনাক্ত হন। গতকাল সন্ধ্যা পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তর সংখ্যা ছিল ৮৭ জন। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে।
জেলায় নতুন করে ৭৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। জেলায় কোয়ারেন্টিনে আছেন মোট ৬০২ জন। করোনায় আক্রান্ত হয়ে গাইবান্ধা জেলায় মৃত্যু হয়েছে চারজনের। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে ১১৪ জন। ২২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জেলায় ৬০২ জন হোম কোয়ারেন্টিনে থাকা রোগীদের মধ্যে সুন্দরগঞ্জে ৯৮ জন, গোব্দিন্দগঞ্জে ১৯৭ জন, সদরে ১১৪ জন, ফুলছড়িতে ৩২ জন, সাঘাটায় ১৪ জন, পলাশবাড়িতে ২৪ ও সাদুল্যাপুর উপজেলায় ১২৫ জন।
কে.এ.স/বার্তাবাজার